বাংলা
সেট কোডঃ৩২৭
সাময় - ২ ঘন্টা ৩০ মিনিট;পূর্ণমান-১০০
[দ্রষ্টব্যঃ-- ডান পাশে উল্ল্যেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক ]
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখাে :---
বাংলাদেশের এই যে মানুষ , তাদের পেশাও কত বিচিত্র । কেউ জেলে , কেউ কুমার , কেউ কৃষক । সবাই আমরা পরস্পরের বন্ধু । একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে । গড়ে তুলছে এই দেশ । কৃষক কাজ না করলে আমাদের খাদ্য জোগতি কে ? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে । আমাদের আছে নানা ধরনের উৎসব । মুসলমানদের রয়েছে দুটি ঈদ , ঈদ - উল - ফিতর ও ঈদ উল - আযহা । হিন্দুদের দুর্গাপূজাসহ আছে নানা উত্সব আর পার্বণ । খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন । বৌদ্ধদের আছে বুদ্ধপূর্ণিমা । এ ছাড়াও রয়েছে নানা উৎসব । পহেলা বৈশাখ - নববর্ষের উৎসব । রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উত্সব । পােশাক পরিচ্ছদ ও ভিন্ন ভিন্ন ধরনের । মিল আমাদের একটা জায়গায়-- সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী । বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারি বৈচিত্র্যময় । তাই দেশকে আমাদের ঘুরে ঘুরে দেখা দরকার । কোথায় পাহাড় , কোথায় নদী , কোথায় - বা এর সমুদ্রের বেলাভূমি । এ জন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া , পরস্পর মেলামেশা করা । কাছাকাছি আসা , মানুষকে ভালােবাসা । দেশ মানে এর মানুষ , নদী , আকাশ , প্রান্তর , পাহাড় , সমুদ্র - এইসৰ । । দেশ হলাে জননীর মতাে । জননী যেমন মমতা ও ভালােবাসা দিয়ে আমাদের আগলে রাখেন । দেশও তেমনই তার আলাে , বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে । এ দেশকে আমরা ভালোবাসব ।
১ . নিচের যেকোনাে পাচটি শব্দের অর্থ লেখো :---- ১x৫ = ৫
জননী , সাহায্য , বিজু , বৈচিত্র্য , দরকার , শ্রদ্ধা , বেলাভূমি ।
২ . নিচের প্রশ্নগুলাের উত্তর লেখাে :-----
ক . মুসলমানদের দুটি প্রধান উৎসবের নাম লেখাে । ২
খ . দেশকে কার সাথে তুলনা করা হয়েছে ? দেশের উন্নয়নের জন্য তোমার করণীয় তিনটি বাক্যে লেখো । ১+৩=৪
গ . মায়ের সাথে কার তুলনা করা হয়েছে ? তুমি কীভাবে মায়ের সেবা করবে ? তিনটি বাক্যে লেখাে। ১ + ৩ = ৪
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ ক্রমিকের প্রশ্নগুলাের উত্তর লেখাে :---
একদা গ্রামে এক মেঠো ইঁদুর বাস করত । আর শহরে থাকত এক শহুরে ইদুর । দুজনের মধ্যে খুব বন্ধত্ব ছিল । এদিন মেঠো ইঁদুরটি তার শহুরে বন্ধুকে নিমন্ত্রণ করে নিয়ে এলো পাড়াগাঁয়ে আর ডেরায় । শহুরে বন্ধুকে সে খেতে দিল উৎকৃষ্ট যব, গম ইত্যাদি । এসব দেখে মেঠো ইঁদুরকে শহরে ইদুর বলল , “ এসব তাে খুদে পিপড়েদের খাবার । তুমি আমার সঙ্গে আমার ডেরায় এসাে । দেখবে কি সব ভালাে ভালাে জিনিস তােমাকে খাওয়াই ।" শহুরে বন্ধুর আমন্ত্রণে রাজি হয়ে তারই সঙ্গে গ্রামের ইঁদুরটি শহরের বন্ধুর বাড়িতে হাজির হলাে । শহুরে ইঁদুর এবার তার বন্ধুর সামনে হাজির করল পোলাও ,রুটি , খেজুর , পনির , মধু আরও কত কী ! দুজনে সেসব খাবার খেতে শুরু করবে এমন সময় হঠাৎ বাইরে থেকে ঘরের দরজা খােলার শব্দ কানে এলাে । ভয়ে অমনি দুজনে খাবার ফেলে সেখান থেকে ছুটে পালাল । কিছুক্ষণ পর বেরিয়ে এসে আবার তারা যখন ভাড়ার ঘরে এসে সবে শুকনাে আলুতে কামড় বসাতে যাচ্ছে , হঠাৎ আবার কে যেন এলাে ভাড়ার ঘরে কী একটা দরকারে । আবার আগের মতােই তাদের খাবার ফেলে পালাতে হলাে । বারবার এ রকম খেতে গিয়ে বাধা পেয়ে মেঠো ইঁদুরটি বিরক্ত হয়ে তার বন্ধুকে বলল , “ আমি চললাম ভাই , এমন ভয়ে ভয়ে প্রাণ হাতে করে তােমার এসব ভালাে ভালো খাবার খেতে আমার ইচ্ছে নেই --- এর চেয়ে গায়ে ফিরে গিয়ে নির্ভয়ে নিশ্চিন্তে গম আর যবের দানা চিবুই গিয়ে । তাতে পেটও ভরবে এবং খিদের সময় খেতে গিয়ে বারবার বাধা পেতে হবে না । "
৩.নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলাে । উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলাের শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখাে : - ১x৫ = ৫
শব্দ
|
শব্দার্থ
|
মেঠো
|
মাঠের , মাঠ সম্পর্কিত
|
ডেরা
|
বাসা , কুটির
|
বন্ধুত্ব
|
মিত্রতা , সখ্য
|
নিমন্ত্রণ
|
দাওয়াত , ভােজনে আহ্বান
|
হাজির
|
উপস্থিত
|
উৎকৃষ্ট
|
উত্তম
|
নিশ্চিন্তে
|
ভাবনাহীন অবস্থায়
|
ক. শীতকালে গ্রামের -----------পথ দিয়ে হাঁটতে ভালাে লাগে ।
খ .সত্যিকারের ------ কখনো নষ্ট হয় না ।
গ. সিংহের --------ভয়ানক জায়গা ।
ঘ. রাজা -------করে সবাইকে তৃপ্তি সহকারে খাওয়ালেন ।
ঙ. ছাত্রজীবন চরিত্র গঠনের ------ সময় ।
৪.নিচের প্রশ্নগুলাের উত্তর লেখাে :-----
ক.মেঠো ইঁদুর তার শহুরে বন্ধুর বাসায় যাওয়ার পর কী ঘটেছিল ? পাঁচটি বাক্যে লেখো । ৫
খ . বাড়িতে ইদুরের উপদ্রব থেকে মুক্তি পাওয়ার পাঁচটি উপায় লেখাে । ৫
গ. বাড়িতে মেহমান এজে তুমি ভাবে যত্ন নেবে ? পাঁচটি বাক্যে লেখো । ৫
৫. নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলাের যে কোনো পাঁচটির বর্তমান কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করে লেখো :------- ১x৫ = ৫
দেখব , খাব , শুনব , বেড়াব , ঘুরব , খেলব , ধরব ।
৬. নিচের অনুচ্ছেদটি পড়ে কে , গী , কোথায় , কীভাবে , কেন , কখন শব্দগুলাের যে কোনাে পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবােধক বাক্য তৈরি করে লেখাে:---------- ১x৫ = ৫ জাত খেলােয়াড় ইমাদ হক । খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য । সে মেসে থেকে ফুটবল খেলে । আহত হলে বিছানায় কাত হয়ে মালিশ মাখে । প্রভাত বেলায় সবাই তাকে দেখতে যায় । সে ভালাে খেলে বলেই দর্শক আনন্দ পায় ।
৭ . নিচের যেকোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখাে ও প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি বাক্য রচনা করাে :-------- ২x৫ = ১০
ষ্ট, ন্ন, দ্ধ, ম্প, স্ন, স্ব, ল্প ।
৮. নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখাে : ---- ৫
বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি
৯. নিচের যে কোনাে পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখাে :---- ১x৫ = ৫
( ক ) যা কষ্টে ভেদ করা যায়
( খ ) যা লােপ পেয়েছে
( গ ) একের সঙ্গে অন্যের
( ঘ ) জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভুমি
( ঙ ) প্রবল প্রতাপের সঙ্গে
( চ ) পাখির ডাকাডাকির আওয়াজ
( ছ ) যারা ইতিহাস লেখেন বা ভালাে জানেন
১০ . নিচের যেকোনাে পাঁচটি শব্দের সমার্থক শব্দ লেখাে : ----- ১x৫ = ৫
সূর্য , পানি , শরীর , চাঁদ , বায়ু , পৃথিবী , পাখি ।
১১. নিচের কবিতাংশটুকু পড়ে ক , খ ও গ ক্রমিক প্রশ্নের উত্তর লেখাে :--- ১x৫ = ৫
আমরা ঘাসের ছােট ছােট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলােনা মােদের দলে না পায়ে
ছিড় না নরম পাতা ।
শুধু দেখ আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
কেমন আমরা হেসে উঠি আর
দুলে দুলে নাড়ি মাথা ।
ক. ঘাসফুল আমাদের উদ্দেশ্যে কী বলছে ? দুই বাক্যে লেখাে । ২
খ.কবিতাংশটুকুর মূলভাৰ পাচটি বাক্যে লেখাে । ৫
গ . বিদ্যালয়ের ফুলের বাগান এবং বৃক্ষ সংরক্ষণে তােমার তিনটি করণীয় লেখাে ।৩
১২ . মনে কর , তুমি পারুল / পলাশ । তুমি শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র / ছাত্রী । তােমার শ্রেণি রােল ১০ । তুমি শিমুলিয়া গণগ্রন্থাগারের সদস্য হতে ইচ্ছুক । তােমার তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করাে : ৫
১৩. মনে কর , তােমার নাম নুহা / নিহাদ । তুমি চন্দ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী । তােমাদের বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রীর অভাব । পর্যাপ্ত খেলাধুলার সামগ্রী সরবরাহের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ । ৫
১৪. প্রদত্ত সংকেতের আলােকে নিচের যেকোনাে একটি বিষয়ে ২০০ শব্দের প্রদত্ত একটি রচনা লেখ : ১০
( ক ) তােমার প্রিয় খেলা : ভূমিকা , খেলার বর্ণনা , খেলার ভাল - মন্দ দিক , প্রিয় হওয়ার কারণ , উপসংহার । ]
( খ ) বিজয় দিবস : [ ভূমিকা , ঐতিহাসিক পটভূমি , বিজয় দিবস উদ্যাপন , তােমার করণীয় , উপসংহার ।]
( গ ) পরিবেশ দূষণ : [ ভূমিকা , পরিবেশ দূষণের কারণ , পরিবেশ দূষণের ক্ষতিকর দিক , দূষণরােধে করণীয় , উপসংহার । ]
( ঘ ) টেলিভিশন : ভূমিকা , বর্ণনা , উপকারিতা , অপকারিতা , উপসংহার । ]

শিমুলিয়া গণগ্রন্থাগার
সদস্য ফরম
১. নাম :-------------
২. বিদ্যালয়ের নাম :------------
৩.
শ্রেণি :---------------
৪. রােল :----------------
৫.
স্বাক্ষর :----------------
|
১৩. মনে কর , তােমার নাম নুহা / নিহাদ । তুমি চন্দ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী । তােমাদের বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রীর অভাব । পর্যাপ্ত খেলাধুলার সামগ্রী সরবরাহের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ । ৫
১৪. প্রদত্ত সংকেতের আলােকে নিচের যেকোনাে একটি বিষয়ে ২০০ শব্দের প্রদত্ত একটি রচনা লেখ : ১০
( ক ) তােমার প্রিয় খেলা : ভূমিকা , খেলার বর্ণনা , খেলার ভাল - মন্দ দিক , প্রিয় হওয়ার কারণ , উপসংহার । ]
( খ ) বিজয় দিবস : [ ভূমিকা , ঐতিহাসিক পটভূমি , বিজয় দিবস উদ্যাপন , তােমার করণীয় , উপসংহার ।]
( গ ) পরিবেশ দূষণ : [ ভূমিকা , পরিবেশ দূষণের কারণ , পরিবেশ দূষণের ক্ষতিকর দিক , দূষণরােধে করণীয় , উপসংহার । ]
( ঘ ) টেলিভিশন : ভূমিকা , বর্ণনা , উপকারিতা , অপকারিতা , উপসংহার । ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন